সিদ্ধিরগঞ্জে আ’ লীগ নেতার মেয়েকে মারধর ঃ থানায় জিডি

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 31333

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (31333, 'post_views_count', '0')

0

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :  সিদ্ধিরগঞ্জে আওয়ামী তাঁতীলীগের থানার সাবেক সাধারন সম্পাদক সাহাবুদ্দিনের মেয়ে শাহিদা আক্তারকে মারধরের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সকাল ১১ টার সময় সাইলো গেইট এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সাইলো গেইট এলাকা ৪ তলা সংলগ্ন স্থায়ী বাসিন্দা সামছু আহম্মেদ এর ছেলে এমরান (৪৮) আওয়ামী তাঁতীলীগের নেতা সাহাবুদ্দিনের মেয়েকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করে গুরুতর আহত করে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ আগেও নাকি সাইলো এলাকার কয়েকজন নারীকে মারধর করেছেন ইমরান।

Advertisement

আহত শাহিদা আক্তার বলেন, আমি আদমজী ইপিজেড ইউনিভার্সাল কোম্পানীতে ছোট একটি চাকুরী করি। ইমরান আমাদের কাছে প্রায় সময় ২০ হাজার টাকা দাবী করে। টাকা না দেওয়ায় আমাদের সাথে ঝগড়া করার জন্য বিভিন্ন ইস্যু তৈরি করে। গতকাল সকালে আমাদের বাড়ীতে এসে টাকা দাবী করে, টাকা দিতে পারবো না বললে আমাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও জখম করে ইমরান। এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। আমার আতচিৎকারে এলাকাবাসী এসে আমাকে উদ্ধার করে। আমি আমার বাবা সাহাবুদ্দিনকে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারন ডাইরী করি। যার নং ১৩০৪ তাং ৩১.১২.১৮ই। প্রশাসনের কাছে ইমরানের কঠোর শাস্তি দাবী করেন শাহিদা আক্তার। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকলীগের সহ-সভাপতি কবির হোসেন কায়সার সাংবাদিকদের বলেন, মেয়েরা মায়ের জাত, তাদের শরীরে হাত তোলা খুবই অন্যায়। মারধরের বিয়ষটি আমি শুনেছি অন্যায়কারী যে হোক না কেন তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here