সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জে বহু বির্তকিত টিআই তসলিমের অনৈতিক কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করেছেন বাটারি চালিত রিক্্রার ড্রাইভার ও মালিকপক্ষ। ট্রাফিকের এএসআই আনোয়ার চিটাগাংরোড এর বিভিন্ন জায়গা থেকে রিক্্রা আটক করে টাকার বিনিময়ে সে সব রিক্্রা ছেড়ে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানে জানাযায় প্রতিদিন বিভিন্ন অজুহাতে এএসআই আনোয়ার অভিযানে কথা বলে রিক্্রা আটক করে মালিক পক্ষকে ডেকে এনে টাকার বিনিময়ে ছাড়ে। আটককৃত রিক্্রাগুলো হিরাঝিল, চিটাগাংরোড, বিদ্যুৎ অফিসসহ বিভিন্ন জায়গা থেকে আটক করে নীরব স্থান কাঁচপুর ব্রিজের গিয়ে প্রতিদিন এইভাবে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে। টিআই তসলিমের নির্দেশে এসব অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছেন সার্জেন্টরা। টিআই তসলিমের খুটির জোড় কোথায়?। রিক্্রার ড্রাইভারদের অভিযোগ করে বলেন, প্রতিদিন ট্রাফিক পুলিশের আনোয়ার জোর করে রিক্্রা আটক করে কাঁচপুর ব্রিজের নিছে নিয়ে যায়। প্রতি রিক্্রা থেকে ৪/৫ হাজার টাকা দিলে তার পরে ছাড়ে। রিক্্রার ড্রাইভাররা কান্নাকন্ঠে আরো বলেন আমরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করি অথচ আমাদের রিক্্রা আটক করে টাকা গুলো নিয়ে যায়, আমরা কার কাছে বিচার দিমু, হুনছি নারায়নগঞ্জে বর্তমান পুলিশের বস উনারে কি না যেন বলে ? ও এসপি স্যার,সে নাকি খুব গরম মানুষ কোন অপরাধ করলে নাকি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমাগো এই সমস্যার কথাগুলো তাকে জানায়েন। এ ভাবে কাকুতি মিনুতি করে অভিযোগ করেন রিক্্রার ড্রাইভাররা। তারা আরো বলেন টিআই তসলিমের ও আনোয়ারের বিচার চাই। উক্ত বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা জন্য নারায়নগঞ্জ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।
