চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় বাসচাপায় আলমগীর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে চার টার দিকে নগরীর সিআরবি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন মজুমদার বলেন, সিআরবি এলাকায় বাসের চাপার আহত হয়ে আলমগীর নামে এক কলেজ শিক্ষার্থীকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের চাচাতো ভাই রবিউল হোসেন সমকালকে বলেন, সিআরবি এলাকায় সাত নম্বর যাত্রীবাহী একটি বাস রবিউলকে চাপা দেয়। তিনি ইসলামিয়া কলেজের স্নাতকোত্তর শেণিতে অধ্যয়নরত ছিলেন। নিহত আলমগীর চাঁদপুর জেলার শাহরাস্তি থানার রফিকুল ইসলামের ছেলে। তিনি আরও জানান, আলমগীর মহানগর ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ও আকবর শাহ থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

