সাড়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ মহিলা গ্রেফতার

0
1007

অবি ডেস্কঃ ৫৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করেছে সিএমপি’র কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই নারীর নাম তাহেরা বেগম (৩৫)। তাহেরার বাড়ি বান্দরবানের নাইক্ষ্যছড়ি থানার ঘুনধুম তমরু মধ্যম পাড়ায়।

Advertisement

 

চট্টগ্রামের কোতয়ালী থানা সূত্রে জানানো হয়, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ রাত ২৩:০৫ টায় লয়েল রোডের পাকা রাস্তার উপর একটি সিএনজি তল্লাশি ওই নারীর ভ্যানিটি ব্যাগ হতে এই বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ওই ইয়াবাগুলো কক্সবাজার জেলার টেকনাফ হতে চট্টগ্রাম শহরে নিয়ে আসছিল।

তার বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here