হযরত ইবনে উমর (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সা:) এরশাদ করেন: রাতের সালাত হল দু’রাকাআত করে। যদি ভোর হয়ে যাওয়ার যদি আশংকা হয় তবে এক রাকাআত যোগ করে বিতর পড়ে নিবে। বিতরকে তুমি তোমার শেষ সালাত বানাবে।
ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: এই বিষয়ে আমর ইবনে আব্বাস (রা:) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: ইবনে উমর
(রা:) বর্ণিত হাদীসটি হাসান ও সহীহ।
(তিরমিযী শরীফ- হাদীস নং-৪৩৭)
(আমরা বেশি বেশি হাদীস পড়বো। হাদীস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।
অপরকে হাদীসের দাওয়াত পৌছে দিবো।)

