সাভারে পুলিশ পরিচয়ে চাঁদা আদায়কালে আটক -১

0
575

ইমদাদুলহক : ঢাকার সাভারে পুলিশ পরিচয়ে চাঁদা আদায়কালে মোহাম্মদ হোসেন নামের এক চাঁদাবাজকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে সাভারের বনগাঁ ইউনিয়নের বলিয়ারপুর এলাকা এই ঘটনা ঘটে। আটক মোহাম্মদ হোসেনের গ্রামের বাড়ি ভোলা জেলার সাকের হাট থানায়।সে চদুরচর গ্রামের শাহাবুদ্দীনের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পুলিশ পরিচয়ে অটোরিকশা থেকে চাঁদাবাজি করে আসছিলো মোহাম্মদ হোসেন। আজ ( মঙ্গলবার) তিনি চাঁদা আদায় করতে আসলে চাঁদা দিতে রাজি না হলে সোহেল নামের এক রিকশা চালককে মারধর করেন তিনি। এসময় স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। এব্যাপারে, সাভার হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ জানান, আটক মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে মামলার  প্রস্তুতি রয়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here