সাভার সড়কে প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

0
510

সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আলমনগর এলাকায় সোহেল রানা নামের (৩৮) এক যুবক গাড়ি চাপায় নিহত হয়েছেন।
শনিকার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের আলমনগর এলাকায় এঘটনা ঘটে। সাভার হাইওয়ে পুলিশ জানায়,সকালে সাভার থেকে মোটরসাইকেল যোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকার ইউনিমেট ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি সোহেল রানা মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন।

Advertisement

পরে তিনি ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুরের আলমনগর এলাকায় পৌছলে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
নিহত ওই যুবক গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আশাপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।


বিষয়টি নিশিচত করেছেন সাভার হাইওয়ে থানার ওসি গোলাম মোস্তফা। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here