সাভার ও ধামরাইয়ে পৃথক ঘটনায় নিহত ২

0
541
কামরুল হাসান রুবেলঃ পৃথক ঘটনায় সাভারে এক তরুণীসহ দুই জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন একজন। পুলিশ জানায় সকালে সাভারের ঘোষপাড়া এলাকায় এক তরুণী নিজ বাড়ির বহুতল ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
অন্যদিকে ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় দি একমি ল্যাবরেটরি কারখানায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও একজন রং মিস্ত্রি। তাকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here