সাভারে ১বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
572

কামরুল হাসানঃ
সাভারের আমিনবাজার বেগুনবাড়ি এলাকার শাকিল আহমেদের বাড়ি থেকে নিহত বাবু মিয়া( ২৭)তার মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত ওই যুবক শেরপুর জেলার নকলা থানার বেহারচড় গ্রামের মুকুল হোসেনের ছেলে। প্রতিবেশীরা জানান, যুুুবকটি শাকিল আহমেদের ১টি ঘরে ভাড়া থাকত।

Advertisement

সকালে যুবকটিকে তার নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় ফ্যানের সাথে দেখতে পেয়ে তারা পুলিশ কে খবর দেয়। পরে সাভার মডেল থানা পুলিশ খবর পেয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত ওই যুবক দিনমজুরের কাজ করতো বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here