সাভারে পৌর নেতা আব্দুল মজিদ হত্যাকান্ডে জড়িত যুবককে অস্ত্র-গুলসহ গ্রেপ্তার

0
478

কামরুল হাসান রুবেলঃসাভারে পৌর আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ হত্যা কান্ডের ভাড়াটে খুনি মানিক মাইনউদ্দিনকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।  বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে যৌথ অভিযানে মানিককে বক্তারপুর থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চার রাউন গুলি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। 

Advertisement

বৃহস্পতিবার দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবদুল মজিদকে খুন করার পরিকল্পনা করা হয়। এই মামলার মুল পরিকল্পনাকারী মিকাইল এখনো পালাতক রয়েছে। হত্যা কান্ডের জন্য মানিককে ভাড়া করা হয়। পরিকল্পনা অনুযায়ী মানিক আব্দুল মজিদকে গুলি করে হত্যা করে।

গ্রেপ্তারকৃত মানিক গোপালগঞ্জ জেলার মোকশেদপুর থানার বালিকান্দি গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে। বর্তমানে সাভারের সবুজবাগে বসবাস করে আসছিলো। এর আগে মানিক ১৯৯৮ সালে ডাকাতি ও অস্ত্র মামলা ১৪ বছর জেল হাজতে ছিলো।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে দশটার দিকে সাভার পৌর এলাকার কোটবাড়ি মহল্লায় নিজ বাসায় ফেরার পথে খুন হন পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আব্দুল মজিদ। এঘটনায় গুলিবিদ্ধ হয় আরো একজন।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান,সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ, ঢাকাজেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের (ওসি) আবুল বাশার।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here