সাভারে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামীলীগ নেতা নিহত

0
448

সাভারের পৌর এলাকা বক্তারপুরে পৌর আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক আব্দুল মজিদকে (৩৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টা নাগাদ পৌর এলাকা বক্তারপুরের কোটবাড়ি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দুর্বৃত্তদের গুলিতে স্বপন (২৮) নামে আরেকজন আহত হয়েছেন। নিহত আব্দুল মজিদ সাভার পৌর এলাকা বক্তারপুর কোটবাড়ি মহল্লার আবুল কাশেমের ছেলে। অপরদিকে আহত স্বপন একই এলাকার আব্দুর রশিদের ছেলে।নিহতের বোন নার্গিস অভিযোগ করেন, তুচ্ছ ঘটনার জের ধরে একই এলাকার সাবেক মেম্বার মিকাইল পরিকল্পিতভাবে আব্দুল মজিদকে হত্যা করেছেন। তিনি জানান, গত কয়েকদিন আগে এলাকার সাবেক মেম্বার মিকাইলের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয় মজিদের। পরে শনিবার রাত ১০টা নাগাদ আ.লীগ নেতা মজিদ ও স্বপন নামে আরেক যুবক বাসায় ফেরার পথে বক্তারপুরের কোটবাড়ি এলাকায় নিজ বাড়ির সামনে পৌছালে ৮/১০ জন দূর্বৃত্ত মজিদের মাথার পিছনে এবং অপর যুবক স্বপনের ডান পায়ে গুলি করে। পরে মারাত্মক আহত অবস্থায় এলাকাবাসি মজিদ ও স্বপনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মজিদকে মৃত ঘোষনা করেন।

Advertisement

এদিকে খবর পেয়ে ঢাকা জেলা পুলিশের নবনিযুক্ত পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এফ.এম সায়েদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা হাসপাতালে উপস্থিত হয়ে নিহতের পরিবারের সাথে কথা বলেন।

আ.লীগ নেতা আব্দুল মজিদকে হত্যাকাণ্ডের বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, আমরা ইতেমধ্যে আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করেছি। খুব শিঘ্রই দুর্বৃত্তদের শনাক্ত গ্রেফতার করা হবে।

এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here