সাভারে ডিবি’র আভিযানে ২১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিটি সেন্টারের রুবেল পলাতক

0
723

নোমান মাহমুদ: সাভারের শ্যামপুর এলাকা থেকে ২১০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)। আজ (সোমবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোঃ এনায়েত উল্লাহ, সহঃ উপ-পরিদর্শক (এএসআই) মোঃ সাজ্জাদ সহ ডিবি’র চৌকশ একটি দল অভিযান চালিয়ে সাভারের শ্যামপুর এলাকা থেকে ২১০ পিস ইয়াবাসহ আহম্মদ আলী (৩০) কে গ্রেফতার করে।

Advertisement

এসময় তার অপর সহযোগী  মাদক ব্যবসায়ী মোঃ রুবেল (২৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এবিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি উত্তর) উপ-পরিদর্শক মোঃ মনিরূজ্জামান বলেন, ” গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরূদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে পলাতক অপর মাদক ব্যবসায়ী রুবেলের  সাভারের সিটি সেন্টারের ২য় তলায় ”মায়া ফ্যাশন” নামে একটি দোকান রয়েছে বলে জানা গেছে। তাকেও  গ্রেফতারের চেষ্টা চলছে।”

এবিষয়ে জানতে চাইলে ডিবি উত্তরের অফিসার ইনচার্জ এ.এফ.এম সায়েদ বলেন, ”মাদকের বিরূদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে, মাদকের সাথে যেই জড়িত থাকুক না কেন, কাওকেই কোন ছাড় দেওয়া হবেনা।”

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here