সাভারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

0
828

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে একটি মাল বোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) দুপুর ৩টা নাগাদ সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তছলিম হোসেন (৪১)। তিনি ঢাকার ধামরাই উপজেলার বড়-জাঠাইল গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

Advertisement

নিহত ব্যক্তি রাজধানীর মিরপুর এলাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর ৩টা নাগাদ নিহত ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে ধামরাইয়ের নিজ বাড়িতে ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা আরিচাগামী একটি মালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৮৩২৯) পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে তছলিম হোসেন নিহত হন। দূর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ঘটনাস্থলে মালবোঝাই ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দিপঙ্কর ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান। এবিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দিপঙ্কর আওয়ার নিউজ ২৪ ডটকম’কে বলেন, ”নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হবে। এছাড়া দূর্ঘটনার সাথে জড়িত ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছ“।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here