সাভারে ট্রাকের ধাক্কায় রিক্সা চালক নিহত

0
627
কামরুল হাসানঃ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে একটি ট্রাকের ধাক্কায় একজন রিক্সা চালক নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল মতিন সরকার()। সে দিনাজপুর জেলার, বিরামপুর থানার উত্তর বাটন গ্রামের মৃত ওয়াজেদ সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (সোমবার) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের তেঁতুলঝোড়া কলেজের সামনে ওই রিক্সা চালক যাত্রী নিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি ট্রাকে রিক্সাটিকে ধাক্কা দিলে রিক্সা চালক পড়ে গিয়ে ট্রাকেটির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে উত্তেজিত জনতা ট্রাকটিকে আটক করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) ফরহাদ ভুইঞা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ ভুইঞা বলেন, “নিহত রিক্সা চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তাছাড়া এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে”।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here