সাভারে ঝুলন্ত এক যুবকের লাশ উদ্ধার

0
1105
কামরুল হাসান রুবেলঃসাভারের রাজাশন এলাকা থেকে মোঃ আসিফ (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার  (০৫মার্চ) রাতে সাভারের পৌর এলাকা  রাজাশনের পুলুমার্কেট মহল্লার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করে সাভার মডেল থানার পুলিশ।নিহত যুবক  মোঃ আসিফ লক্ষীপুর জেলার আবু জাহিদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে প্রতিবেশিরা ঘরের ভিতর যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এবিষয়ে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবেদ হাসান খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়ে।ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। তবে বিষয়টি আত্মহত্যা নাকি হত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

 

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here