সাভারে জীবন্ত গাছের অভিশাপে সেই নারী আটক

0
521

কামরুল হাসান রুবেলঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঔদ্ধত্য হয়ে সাভারের এক নারীর গাছকাটার ভিডিও ব্যাপক ভাবে সমালোচিত হয়। এর ২৪ ঘন্টা না পেরুতেই অভিযুক্ত খালেদা আক্তার লাকী নামী ওই নারীকে আটক করেছে স্থানীয় প্রশাসন। বুধবার সকালে সাভারের সিআরপি রোডের আটতলা ওই বাড়িতে ঘটনাস্থল পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ। ভিডিওটিতে গাছ কাটতে বাঁধা দেওয়া তরুনী লালমাটিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া হাবিব জানান, চার ইউনিটের বাড়ির ষষ্ঠ তলার দুটি ফ্ল্যাটের ক্রয় করেন তার বাবা আহসান হাবিব। অপর একটি ফ্ল্যাটের মালিক ওই নারী খালেদা আক্তার লাকী। গাছপালার শখ থেকেই তিনি তার বাড়ির ছাদের ছোট্ট পরিসরে ছাদবাগান করেন। সেখানে বিভিন্ন ফুলের পাশাপাশি শাকসবজির চারাও রোপন করেন তিনি। যা নিয়মিত পরিচর্যা করতেন তিনি ও তার মা। কিন্তু ওই নারী, তার স্বামী অ্যাডভোকেট সেলিম আল দীন ও ছেলের কাছে ছাদে আামাদের বাগান করার বিষয়টি ভালো লাগেনি। ইতোপূর্বেও তারা এ নিয়ে আমাকে ও আমার পরিবারকে গালমন্দ করে আসছিল। গতকাল বিকেলে আমি ছাদে প্রতিদিনের মত গাছ পরিচর্যার কাজে আসলে ওই নারীকে দা হাতে গাছ গুলো কাটতে দেখতে পাই। এতে বাঁধা দিতে গেলে সে ও তার ছেলেসহ বহিরাগত ৭-৮জন আমাকে গালমন্দ করে। আমি আকুতি করে প্রতিবাদ করলে ওই নারী আমাকে দা দিয়ে মেরে ফেলতে তেড়ে আসেন।

Advertisement

এঘটনার পর আজ সকালে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিষ্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই নারীকে আটক করে নিয়ে যান। সুমাইয়ার বাবা আহসান হাবিব জানান, তার প্রতিবেশী নারী ও তার পরিবারের সদস্যরা গতকাল যে ভাবে গাছ কাটছিল তা অত্যন্ত দুঃখজনক। এতে বাঁধা দেওয়ায় আমার মেয়ে ও আমাকে অনেক গালমন্দ করেন তারা।

তবে আজ প্রশাসনের এমন ভূমিকায় তারা সন্তুষ্ট। এধরণের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে জন্য অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবী জানান তিনি। তবে ভিডিওতে দা হাতে গাছ কাটতে থাকা ওই নারী খালেদা আক্তার লাকী ঘটনার কথা স্বীকার করে নিজে অনুতপ্ত হয়েছেন বলে দাবী করেন। তিনি বলেন,

যারা তার গাছ কাটার ভিডিও ইন্টারনেটে ছড়িয়েছে তারা তাকে ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিল বলেই তিনি ক্ষোভের বসে এঘটনা ঘটিয়েছেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজজানান, ফেসবুকে গাছ কাটার ভিডিও সামাজিক ও গণমাধ্যমে ভাইরাল হলে সাধারণ মানুষ তীব্র প্রতিবাদ জানায়।

এছাড়াও গাছ কাটতে বাঁধা দেওয়া ওই তরুনীর বাবা আহসান হাবিব এঘটনায় থানায় একটি অভিযোগও দায়ের করেছেন। এরই প্রেক্ষিতে আজ ঘটনাস্থল পরিদর্শন আসলে অভিযুক্ত নারী খালেদা আক্তার লাকী অপরাধ স্বীকার করেন। এছাড়া ভয়ভীতি প্রদর্শন ও বৃক্ষ নিধন আইনে অভিযুক্ত নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here