সাভারে ছুরিকাঘাতে এক স্কুল ছাএকে হত্যা করেছে সন্ত্রাসীরা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 33438

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (33438, 'post_views_count', '0')

0
কামরুল হাসান রুবেলঃ সাভারে সোহাগ নামের এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রাতে সাভারের চাঁপাইন এলাকায় এঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র চাঁপাইন এলাকার সাঈদুর রহমানের ছেলে সে স্থানীয় স্টুডেন্ট স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী ছিলো। এঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে। এলাকাবাসী জানায় পূর্ব শক্রুতার জের ধরে রাতে সাভারের চাঁপাইন এলাকায় সোহাগকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
পরে স্থানীয়রা তার চিৎকারে এসে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করলে সেখানে তিনি মারাযান। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত ওই স্কুল ছাত্রের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে রাতে রাজফুলবাড়িয়া এলাকার নিজ ভাড়া ঘরে মাহবুবা আক্তার নামের ওই গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এদিকে সাভার বাজার বাসষ্ট্যান্ড থেকে সাভারের চিহৃত এক ছিনতাই কারীর লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। এছাড়া সাভারের বিসিক শিল্প নগরী ট্যানারিতে কাজ করার সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও সাভারের ব্যাংক টাউনের বংশী নদীতে ট্রলার থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এবিষয়ে সাভার মডেল থানার এস আই সুজন বিশ^াস বলেন এঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here