সাভারে চুরি হওয়া অটোরিক্সা পলাশী থেকে উদ্ধার

0
768

কামরুল হাসান রুবেলঃসাভারের উলাইল এলাকা থেকে চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিক্সাটি ঢাকা বিশ্ববিদ্যালয় পলাশী এলাকা থেকে উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ । এসময় চুরির সাথে জড়িত কাউকে আটক করা যায়নি ।  শুক্রবার সকালে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই)  অপূর্ব দত্ত ঘটনার সত্যতা ও  অটোরিকশা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন । চুরি যাওয়া অটোরিক্সার চালক শাকিল (১৮)জানান, তার অটোরিকশাটি সাভারের  উলাইল বাস স্ট্যান্ড থেকে চুরি হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করি বলে জানান তিনি ।

Advertisement

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব দত্ত জানান, চুরি যাওয়া অটোরিক্সার চালক ৩০ অক্টোবর থানায় একটি অভিযোগ করেন। পরে  তথ্য প্রযুক্তির মাধ্যমে ব্যাটারি চালিত অটোরিক্সার অবস্থান নিশ্চিত করি ।

পরে ৩১ অক্টোবর   রাত দশটায়  অটোরিক্সাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী এলাকা থেকে উদ্ধার করা হয় । এঘটনার জড়িত সন্দেহে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি ,অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here