ষ্টাফ রিপোর্টার ঃ সাভারের পৌর এলাকা কাতলাপুরে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সাভারের কাতলাপুরে জনৈক আবুল কাশেমের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধুর নাম বিথি আক্তার, তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে। এলাকাবাসী সুত্রে জানা যায়, ঘটনার মাত্র ৪ দিন আগে ঐ গৃহবধু একটি চার বছরের শিশু সন্তান ও তার স্বামী শহিদুল্লাহ ওরফে সুমনকে নিয়ে বাসাটি ভাড়া নেয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশীরা তার লাশ দেখে পুলিশকে খবর দিলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে। প্রাথমিক অবস্থায় নিহতের স্বামী গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার পর ঘটনাটি আত্বহত্যা বলে চালিয়ে দিতে লাশটি ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে বলে ধারনা করা হচ্ছে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সাভারে স্ত্রীকে গলা টপিে হত্যার অভযিোগ উঠছেে পাষন্ড স্বামী শহদিুল্লাহ ওরফে সুমনরে বরিুদ্ধ।ে নহিত স্ত্রীর নাম বথিি আক্তার। বৃহস্পতবিার সাভার পৌর এলাকার কাতলাপুর মহল্লায় জনকৈ আবুল কাসমেরে বাড়তিে এ ঘটনা ঘট।ে পুলশি জানায়, বৃহস্পতবিার সকালে কাতলাপুর এলাকায় নজি ভাড়া বাড়তিে এক সন্তানরে জননী স্ত্রী বথিি বগেমকে গলা টপিে হত্যা করে লাশ ঘররে আড়ার সঙ্গে ঝুলয়িে রাখে স্বামী পোশাক শ্রমকি শহদিুল্লাহ ওরফে সুমন। ঘটনার পর থকেে সুমন পলাতক থাক।ে পরে দুপুরে প্রতবিশেীরা তার লাশ দখেে সাভার মডলে থানায় খবর দলিে পুলশি তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য ঢাকা মডেক্যিাল কলজে হাসপাতালরে র্মগে পাঠায়। কি কারণে স্ত্রীকে হত্যা করছেে স্বামী বষিয়টি তদন্ত করে দখো হচ্ছে বলে জানয়িছেে পুলশি। তনি বছররে একটি শশিু ছলেে রয়ছেে ওই দম্পতরি । তার নাম আনোয়ার হোসনে জন।ি এ ঘটনায় সাভার মডলে থানায় একটি মামলা দায়রে করা হয়ছে।ে
সাভার মডলে থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, আসামীকে আটকরে চষ্টো চলছ।ে

