সাভারে খাবারে অতুলনীয় ইয়াং কিং রেস্টুরেন্ট

0
4850

কামরুল হাসান রুবেলঃ বাঙালিয়ানা ও চাইনিজ খাবারে অতুলনীয়  সাভার থানা রোডে অবস্থিত ইয়াং কিং রেস্টুরেন্ট। বাঙালি খাবারের স্বাদ নিতে হলে ইয়াং কিং রেস্টুরেন্টে আসতে ভুলবেন না। স্বাদে ও  মানে অতুলনীয় ইয়াং কিং রেস্টুরেন্ট।এখানে সকল শ্রেণীর লোকের জন্য রয়েছে খাবারের সুব্যবস্থা। দুপুরের খাবার মেনুতে থাকছে কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন ফ্রাই, চিকেন কারি, মাটন কারি, চিকেন রোস্ট, বিফ রেজালা, জালি কাবাব,মাগুর মাছের কারি, রুই কারি, শোল কারি, সরিষা ইলিশ, ছোট মাছ, পাবদা মাছ, বোয়াল মাছ। ইয়াং কিং রেস্টুরেন্টে রয়েছে হল ভাড়া নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করার মতো পর্যাপ্ত সুব্যবস্থা।যেমন -গায়ে হলুদ,বিয়ে -বৌভাত, জন্মদিন, সভা – সেমিনার সহ সকল প্রকার সামাজিক অনুষ্ঠান।

Advertisement

ইয়াং কিং রেস্টুরেন্ট সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত খাবার পাওয়া যায়। ইয়াং কিং চাইনিজ রেস্টুরেন্টের মালিক মো.  জাহিদুর রহমান তানিম তারা টিভি নিউজকে  বলেন,

আমার কাছে ব্যবসার চাইতে মানুষের ভালো মানের খাবার পরিবেশন করাই লক্ষ্য।রেস্টুরেন্টের ব্যবসা মানে মানুষের সেবা করা। আমি চাই সেরাটি দিতে।

ইয়াং কিং চাইনিজ রেস্টুরেন্টে বাঙালিয়ানা খাবার তৈরিতে রয়েছে পাঁচজন বাবুর্চি। সব মিলিয়ে ২০ জন এই রেস্টুরেন্টে কাজ করেন।

কোনো পার্টি বা অনুষ্ঠানে খাবারের অর্ডার দিলে পার্সেল করে দেন ইয়াং কিং রেস্টুরেন্ট।দুই হাজার লোকের খাবার অর্ডার দিলেও ইয়াং কিং চাইনিজ রেস্টুরেন্ট মুহূর্তেই তৈরি করে দিতে পারে। এছাড়া এক সঙ্গে ১৫০ জন লোক বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে এই রেস্টুরেন্টে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here