সাভারে ক্ষেতের ভেতর থেকে দুই যুবকের লাশ উদ্ধার

0
454

কামরুল হাসানঃ ঢাকার নিকটবর্তী সাভারে ক্ষেতের ভেতর থেকে অজ্ঞাত দুই যুবককে লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুন) সকালে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়া গ্রামের পাশাপাশি আলাদা দুটি ক্ষেত থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।এসময় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় কয়েকজন জানান, নিহত এই যুবককে তারা এর আগে এই গ্রামে কখনো দেখেনি। আর ক্ষেতগুলো গ্রাম থেকে একটু দুরে। ফলে কখন কারা এখানে আসা যাওয়া করে, তা দেখাও মুশকিল।

Advertisement

এবিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ওই দুই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

পাশাপাশি অজ্ঞাত দুই যুবকের নাম পরিচয় সনাক্ত এবং হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here