সাভারে কঙ্কালসহ নারীর মরদেহ উদ্ধার

0
630

কামরুল হাসান রুবেলঃ সাভার ও ধামরাই থেকে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা ও ধামরাই থানা পুলিশ । সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ এমারত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ জানায়, সোমবার সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় ধলেশ্বরী নদীর ধারে একটি জলাধারে এক ব্যক্তির কঙ্কাল দেখতে পায় স্থানীয়রা । পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কঙ্কাল উদ্ধার করে ।

Advertisement

এবিষয়ে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ এমারত হোসেন জানান , খবর পেয়ে পুলিশ কঙ্কালটি উদ্ধার করেছে । তবে কেউ হত্যা করে র্দীঘ দিন লাশটি ওই স্থানে রেখে গিয়েছিল । তবে ওই জলাধারে পানি শুকিয়ে যাওয়ায় কঙ্কালটি স্থানীয়রা দেখতে পেয়েছে বলে জানান তিনি ।

অন্যদিকে ধামরাইয়ের বাথুলি এলাকা থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here