সাভারে এক যুবকের আত্মহত্যা শপিং মল থেকে লাফ দিয়ে

0
617

ঢাকার নিকটবর্তী সাভারে একটি শপিংমলের ৪র্থ তলা থেকে লাফিয়ে পড়ে মোহাম্মদ রুবেল(২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় সাভার নিউ মার্কেটের ৪ তলায় এ ঘটনা ঘটেছে। একটি শপিংমলের ৪র্থ তলা থেকে লাফিয়ে পড়ে মোহাম্মদ রুবেল নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। নিহত মোহাম্মদ রুবেল (২৮) সাভার পৌর এলাকার চাপাইন মহল্লার সিরাজ মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়,  দুপুর ১২টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডে অবস্থিত নিউ মার্কেট শপিংমলে প্রবেশ করেন রুবেল। এরপর ৪র্থ তলায় গিয়ে সেখান থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা চালান। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে পাশের সুপার মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

সেখানে অবস্থার অবনতি হলে বিকেলে তাকে পঙ্গু হাসপাতালে পাঠান চিকিৎসকরা। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই মোস্তফা জানান, রুবেল বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রত্যক্ষদর্শী জানান, চার তলা থেকে লাফ দেয়ার ঘটনাটি অনেকটা ফিল্মি স্টাইলে হয়েছে।

এছাড়া মার্কেটের সিসিটিভির ফুটেজে লাফ দেয়ার পুরো দৃশ্য দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, কি কারণে ওই যুবক ৪র্থ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন এর রহস্য এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here