কামরুল হাসানঃ সাভার আশুলিয়া ইয়াবা সহ ০৪ (চার) মাদক ব্যবসায়ীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। তাদের কাছ থেকে ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃতরা হচ্ছে মোঃ সোহেল দেওয়ান (৩৭), পিতা মোঃ জুলহাস দেওয়ান, ইয়ারপুর মধ্যপাড়া থানা আশুলিয়া জেলা ঢাকা। (২) মোঃ জমির মোল্লা (৪৫) পিতা মোঃ হাবিমোল্লা সাং ইয়ারপুর মধ্যপাড়া। (৩) মোঃ কাউছার হোসেন (৩০) পিতাঃ শামসুর হক সাং ইসলামপুর ঠাকুরবাড়ী মিঠাপুকুর জেলা রংপুর এ (পি) নিশ্চিন্তপুর আলম মন্ডলের বাড়ীর ভাড়াটিয়া থানা আশুলিয়া জেলা ঢাকা। (৪) মোঃ সানাউল হক (৩২) পিতাঃ আবু বক্কর মোল্লা সাং দোপাদহ থানা সাথিয়া জেলা পাবনা এ/পি ইয়ারপুর মোঃ হকের বাড়ীর ভাড়াটিয়া থানা আশুলিয়া জেলা ঢাকা।
এই বিষয়ে জানতে চাইলে আশুলিয়া উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সহিদুল ইসলাম, ঘটনাস্থল থেকে ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা টেবলেট, প্রতিটি টেবলেট লালছে রঙের যাহা ছোট সাদা রঙের চারটি জিপারে রক্ষতি ছিল, ওজন অনুমান ১০.৫ গ্রাম মূল্য ৩১,৫০০/-। উপরোক্ত আসামীদের কে ও জব্দকৃত মাদক আলামত সহ জব্দ করা হয়েছে উক্ত সংবাদের ভিত্তিতে ত্যক্ষন্যত বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করিয়া সঙ্গীয় ফোর্স সহ বর্নিত স্থানের উদ্দেশ্যে রওয়ানা হইয়া রাত্রী ০২.৫০ ঘটিকার সময় উল্লেখিত স্থানে পৌছা মাত্রই ৪/৫ জন লোক পুলিশের উপস্তিতি টের পাইয়া দৌড়াইয়া পালায়নের চেষ্টা কালে সঙ্গী ও ফোর্স তাদের আটক করে। এবং তারা মাদক ব্যবসায়ের সাথে জড়িত স্বীকার করে নেয়। আটক কারীদের বিরদ্ধে মাদক দ্রব্য আইনে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে।

