সাভারে ইট বিছানোকে কেন্দ্র দুই যুবকের হাত ও পায়ের রগ কর্তন

0
714

সাভারে ভাগলপুরে এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে দুই যুবকের হাত ও উরুর রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, রাস্তায় গর্ত থাকার কারনে পানি জমে মানুষ ও যানবাহনের চলাচল সমস্যা হওয়ার কারনে, রাস্তায় রাখা ইট দিয়ে সে গর্ত পূরণ করেন ভাগলপুর এলাকার দ্বীন মোহাম্মদ। এ ঘটনায় খিপ্ত হয়ে প্রতিবেশী ওয়াসিম দ্বীন মোহাম্মদকে কিছু বুঝে ওঠার আগে বাড়িতে ধরে নিয়ে গিয়ে মারধর করেন।

Advertisement

পরে দ্বীন মোহাম্মদের চিৎকারে তার স্বজন আবু সাঈদ,রাজু হোসেন,তাকে বাঁচাতে আসলে ওয়াসিম ও তার সহযোগী মহসিন রাসেল তাদেরওপিটিয়ে গুরুতর আহত করে। এসময় ওয়াসিম ধারালো অস্ত্র দিয়ে রাজু হোসেনের ডান হাতের রগ ও আবু সাঈদের উরুর রগ কেটে দেন।
পরে এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির বলেন, এ ঘটনায় এক জন কে আটক করা হয়েছে, অন্যদের আটকের জন্য অভিযান চলছে।এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here