সাভারে আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

0
841

কামরুল হাসান রুবেলঃ ঢাকার নিকটবর্তী সাভার উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ (অক্টোবর) শুক্রবার বিকালে সাভার সরকারী কলেজ মাঠে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে দেশে এবং বিদেশে ষড়যন্ত্র চলছে। সবাইকে সতর্ক থাকতে হবে। সংগঠনের ভেতরেও যাতে বিরোধী পক্ষ অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে আগামী তিন মাসের মধ্যে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি করতে হবে।

Advertisement

নতুন কমিটির সবাইকে দলের কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানান তিনি।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাংসদ বেনজীর আহমেদ। বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,সাভার সরকারি কলেজের উপাধ্যক্ষ দীল আফরোজ শামীম, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আব্দুল গনি, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্যা, নবগঠিত উপজেলা কমিটির সহসভাপতি রোকেয়া হক, কামরুল আহসান সোনাহর, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন প্রমুখ।

সংসদ সদস্য বেনজীর আহমেদ বলেন, তারেক রহমান বিদেশে বসে ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার নেতৃৃত্বে যে উন্নয়ন চলছে তা অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। গণতন্ত্রকে সুসংহত রাখতে হবে। ৭১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির পরিচিতি সভার মূল আকর্ষণ ছিল বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। কমিটিতে তৃতীয় লিঙ্গের একজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here