সাভারে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা

0
599
কামরুল হাসান রুবেলঃ সাভারে মতিউর রহমান নামের এক (২৭) অটোরিকসা চালককে ছুরিকাঘাত করে হত্যা করে, অটোরিকসা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃওরা।বুধবার ভোর রাতে সাভারের মুশরিখোলা এলাকায় এঘটনা ঘটে। নিহত অটোরিকসা চালক কুড়িগ্রাম জেলার নাগেরশ^রী থানার ডায়নারপাড়া গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে। সে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নন্দখালী এলাকার আব্দুর রহমানের বাড়িতে ভাড়া থেকে অটোরিকসা চালাতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায় ভোর রাতে ওই অটোরিকসা চালকের অটোরিকসায় কয়েকজন যুবক উঠেন মুশরীখোলা যাওয়ার জন্য এসময় তার অটোরিকসাটি মুশরীখোলা রাস্তায় পৌছলে দুর্বৃওরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করে অটোরিকসা ছিনতাইয়ের চেষ্টা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এদিকে এঘটনায় ওই এলাকায় অটোরিকসা চালকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
এবিষয়ে সাভারের ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই তারিকুল ইসলাম বলেন ওই অটোরিকসা চালকের হত্যাকারীদের আটকের প্রক্রিয়া চলছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here