সাভারের জামশিংয়ে ১১ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে তার ফুপা আটক

0
563

কামরুল হাসান : সাভার পৌর এলকায় জামশিংয়ে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে তারই ফুপার বিরুদ্ধে। এই বিষয়ে সাভার মডেল থানায় অভিযোগ জানানো হলে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষণকারী কবির হোসেনকে গ্রেফতার করেন। মেয়ের বাবা জানিয়েছেন যে, তারা বাসায় না থাকায় কবির হোসেন এই সুযোগে তার ১১ বছরের মেয়েকে ঘরের দর্জা বন্ধ করে ধর্ষণ করে। সে বাসায় ফিরে আসলে তার মেয়ে কান্নারত অবস্থায় উক্ত ঘটনাটি জানায়। সে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তবে বিষয়টি সাজানো বলে জানিয়েছেন ধর্ষণের দায়ে অভিযুক্তের স্ত্রী।

Advertisement

তিনি দাবি করেন, ‘আমার ভাই আমার কাছ থেকে দুই শতাংশ জমি লিখে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে পাঁয়তারা করে আসছেন। তাকে আমি জমি লিখে দিচ্ছি না বলেই তার মেয়েকে দিয়ে আমার স্বামীকে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি করার চেষ্টা করছেন। ’ জানা গেছে, পৌর এলাকায় জামশিং মহল্লার বাসিন্দা কুয়েত প্রবাশি কবির হোসেন ওই এলাকায় জমি ক্রয় করে স্ত্রী, ছেলে-মেয়ে নিয়ে বসবাস করেন। গত ৪ মাস আগে কবির হোসেন তার স্ত্রীর ভাই ও তার ১১ বছরের মেয়েকে ওই বাড়িতে আশ্রয় দেন। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) এনামুল হক জানান, ‘ধর্ষণের খবর পেয়ে ধর্ষণকারী কবির হোসেনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here