সাবের চৌধুরী ভিয়েতনামের রাষ্ট্রীয় পদক পেলেন

0
527

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) অনারারি প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ভিয়েতনামের রাষ্ট্রীয় পদক ‘ফ্রেন্ডশিপ অর্ডার’ লাভ করেছেন। ভিয়েতনামের সংসদ ভবনে গত শুক্রবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সে দেশের জাতীয় সংসদের প্রেসিডেন্ট গুয়েন থিম কান তাকে এ পদক প্রদান করেন। এ সময় ভিয়েতনামের জাতীয় সংসদের সাবেক প্রেসিডেন্ট গুয়েন মিন হ্যান উপস্থিত ছিলেন।

Advertisement

সাবের হোসেন চৌধুরী প্রথম বাংলাদেশী যিনি এ পদক লাভ করলেন। আইপিইউ-এর মাধ্যমে ভিয়েতনামের সাথে অন্যান্যদেশের সম্পর্ক উন্নয়নে অসামান্য অবদান রাখায় তাকে এ পদক প্রদান করা হয়। ভিয়েতনামের রাষ্ট্রপতির বিশেষ আমন্ত্রণে সাবের হোসেন চৌধুরী এশিয়া প্যাসিফিক পার্লামেন্টারি ফোরামের ২৬তম সভায় বক্তব্য রাখেন। সংসদীয় কূটনীতি, সন্ত্রাস, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় আলোকপাত করেন। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সন্ত্রাস প্রতিরোধ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলাসহ বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব। তিনি প্রযুক্তির মাধ্যমে সংসদ সদস্যদের প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন। সফরকালে তিনি ভিয়েতনামের রাষ্ট্রপতি তারান দাই কোয়াং, সেদেশের কমিউনিস্ট পার্টির মহাসচিব গুয়েন ফো তোরংয়ের সাথে সাক্ষাত করেন। সাক্ষাতকালে তিনি ভিয়েতনামের সাথে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। সাবের হোসেন চৌধুরী গতবছরে রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক লাভ করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here