সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. রেজাউল করিম আর নেই

0
500

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসি) সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. রেজাউল করিম আর নেই। সোমবার (১৫ জুন) রাতে নগরের ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

Advertisement

চট্টগ্রামের ফটিকছড়ির সন্তান ডা. রেজাউল করিম ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, যুক্তরাজ্যের দুটো প্রতিষ্ঠান থেকে দুবার এফআরসিএস ডিগ্রি অর্জন করেন। এরপর এফআইসিএসও অর্জন করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন ডা. রেজাউল করিম। এর আগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজসহ একাধিক মেডিকেল কলেজেও শিক্ষকতা করেন। সরকারি চাকরি থেকে অবসরের পর ইউএসটিসির ভাইস চ্যান্সেলর হিসেবে যোগ দেন।

এর আগে তিনি ১৯৬৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ১৭ বছর যুক্তরাজ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন।

তিনি কাজ করেন ওয়ানস্টেড হাসপাতালে, হুইপস ক্রস হাসপাতাল, ওল্ড ক্রুজ হাসপাতাল এবং ইংল্যান্ডের বার্মিংহাম জেনারেল হাসপাতাল, প্রিন্স চার্লস হাসপাতাল ও ওয়েলসের ওয়েস্ট ওয়েলস জেনারেল হাসপাতাল এবং গ্লাসগো রয়্যাল ইনফারমারি এবং স্কটল্যান্ডের অ্যাবারডিন শিশু হাসপাতালে।

তার প্রচুর গবেষণা নিবন্ধ আন্তর্জাতিক ও বাংলাদেশ মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে। তার লেখা ‘অ্যাপ্লাইড ক্লিনিকাল মেথড অব সার্জারি’ বইটি মেডিকেল শিক্ষার্থীদের কাছে প্রচুর জনপ্রিয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here