সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

0
602

রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি মৌজার সাবেক (ইউপি) চেয়ারম্যান দীপময় তালুকদারকে (৪২) গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার গাইন্দা ইউনিয়নের জিরো পয়েন্ট পালাদিয়া পাড়া থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

এর আগে মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে উপজেলার জিরো মাইল এলাকা থেকে অপহৃত হন দ্বীপময়।

রাজস্থলি থানার ওসি তদন্ত ওমর ফারুখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি মৌজার সাবেক (ইউপি) চেয়ারম্যান দীপময় তালুকদার ঠিকাদারী কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার ২ নম্বর গাইন্দা ইউনিয়নের তাইতং পাড়া থেকে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায়। বুধবার সকাল সাতটার দিকে অপহৃত স্থানের পার্শবর্তী জঙ্গলে দ্বীপময় তালুকদারের গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে আনে।

এদিকে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here