সাবধান আপনিও – জোলি হতে গিয়ে কি হলেন

0
747

ইরানের তরুণী বছর উনিশের সাহার তাবার। ছোটবেলা থেকেই তিনি অ্যাঞ্জেলিনা জোলির বড় ফ্যান। হঠাতই তার ঝোঁক চাপে প্রিয় অভিনেত্রীর মুখের আদলে নিজেকে সাজানো। সেই ঝোঁকে নাকি নিজের মুখম-লের ৫০টি অস্ত্রোপচারও করিয়ে ফেলেন তাবার। কিন্তু তার পর যা হল তা দেখে শিউরে উঠেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় তাঁর ‘নতুন রূপ’-এর জন্য রীতিমতো ট্রোলড হচ্ছেন তাবার।
দ্য সান পত্রিকার রিপোর্টে প্রকাশিত হয়, তাবার নাকি জেদ ধরেছিলেন অ্যাঞ্জেলিনা জোলির মতো মুখ-লকে তৈরি করতে তিনি যা দরকার হয় তাই-ই করবেন।

Advertisement

সেই মতো অস্ত্রোপচারের সিদ্ধান্তও নিয়ে ফেলেন। শুধু তাই নয়, ডায়েট কন্ট্রোলও এমন ভাবে শুরু করেন যে একটা সময় দেখা যায়, তার ওজন ৪০ কেজিতে গিয়ে দাঁড়িয়েছে!
কিন্তু এ কী! অস্ত্রোপচারের পর দেখা যায়, অ্যাঞ্জেলিনা জোলি তো দূরে থাক, নিজের আগের রূপের থেকেও ‘কুতসিত’ দেখতে হয়ে যান! নিজের নতুন রূপের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই ট্রোলড হতে থাকেন তাবার। কেউ কেউ তাঁকে ‘জম্বি’র সঙ্গে তুলনা করেছেন। কেউ আবার কটাক্ষ করে বলেছেন, কে তার মুখের উপর বোমা ফেলেছে, যে এমন দশা হয়েছে! অনেকেই আবার তাবারের এই কর্মকা-কে ‘পাগলামো’ বলে ভতসনাও করেছেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here