সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি ১৮ এপ্রিল ২০২২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, সাতক্ষীরা মহোদয়ের সার্বিক সহযোগিতায় সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হাসান এঁর নেতৃত্বে সাতক্ষীরা পৌরসভার অবস্থিত শিশুখাদ্য( আইসবার, জুস) ও ইফতারী সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ০২ টি প্রতিষ্ঠানে ৮,০০০/- জরিমানা আরোপ করা হয়। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, সাতক্ষীরা এবং জেলা পুলিশের একটি টিম।জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।

