সাটু‌রিয়ার রাজা বাবুর দাম ২৫ লাখ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 25141

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (25141, 'post_views_count', '0')

0

অাসন্ন কোরবা‌নির ঈদে বাংলা‌দে‌শে কোরবা‌নির জন্য পালন করা দে‌শের সব চে‌য়ে বড় গরু হ‌চ্ছে মা‌নিকগঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলার কৃষক খাইরুল ইসলাম খান্নুর ৫৫ মন ওজ‌নের ষাঁড় রাজা বাবু। সম্পুর্ণ দেশীয় পদ্ধ‌তি‌তে রাজা বাবুর লালন পালন হ‌চ্ছে রাজার মতই।

Advertisement

রাজা বাবুর থাকার ঘ‌রে লাগ‌লো হ‌য়ে‌ছে ৫ টি ফ্যান, ২৪ ঘন্টা ২০ বার কর‌ানো হ‌চ্ছে গোছল, প্র‌তি‌দি‌নের খাবারের তা‌লিকায় থাকে ২০ কে‌জি ভূ‌সি, ১০ হা‌লি কলা, ২ কে‌জি মাল্টা, ৫ হা‌লি কমলা লেবু, ২ কে‌জি চিড়া, ১ পোয়া ইসুফ গুলের ভূ‌সি, কয়েক‌টি বেল ও ডাব দি‌য়ে বানা‌নো শরবত ইত্যাদি। এই ষাঁড়ের স্বাস্থ্য রক্ষায় সার্বক্ষণিক খোজ খবর রাখ‌ছে চিকিৎসক। অার তার নিরাপত্তায় রাতে পুলিশ টহলও দেয়। রাজা বাবুকে দেখতে প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাজা‌রো মানুষ মা‌নিকগঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলার ‌দিঘু‌লিয়া ইউনিয়‌নের দেলুয়া গ্রা‌মের কৃষক খাইরুল ইসলাম খান্নুর বাড়িতে ভিড় করছে। এ‌তো বড় গরু পালন ক‌রে ব্যাপক প্রচার পে‌লেও গরু‌টি বি‌ক্রি নি‌য়ে চিন্তায় প‌রে‌ছে এর মা‌লিক খাইরুল। ‌ক্রেতারা গত বছর রাজা বাবুর দাম ব‌লে‌ছিল ১৪ লাখ ৫০ হাজার টাকা, কিন্ত খাইরুল ১৫১৬ লাখ টাকা দাম অাশা করে‌ছিল। কাঙ্খিত মূল্য না পাওয়ায় তা বি‌ক্রি ক‌রে‌নি। এবার দাম অ‌াশা কর‌ছে ২৫ লক্ষ টাকা। এতো বড় গরু বি‌ক্রি হ‌বে কিনা তা নি‌য়ে চিন্তায় প‌রে‌ছে রাজা বাবুর মা‌লিক। সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যল‌য়ের ভে‌টেরিনা‌রি সার্জন ডা. মো. সেলিম জাহান জানায়, গত ২৭ জুলাই রাজা বাবুকে দেখতে পি‌জেলার দেলুয়‌া খায়রুল ইসলাম খান্নুর বাড়িতে যাই। খান্নু জা‌নি‌য়ে‌ছে রাজা বাবুর বর্তমান বয়স ৩ বছর ১০ মাস। ৬ দাঁতের ওই ষাঁড়ের আকার ও ওজন পরিমাপ করেছেন তিনি। এতে দেখা যায়, গরুটির উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি, লম্বা ৮ ফুট, বুকের পরিমাপ ১০ ফুট, মুখ চওড়া ৩ ফুট ২ ইঞ্চি, গলার বেড় ৫ ফুট, শিং ১ ফুট লম্বা, লেজের দৈর্ঘ্য ৪ ফুট ৩ ইঞ্চি এবং ওজন ২ হাজার ৯৪ কেজি অর্থাৎ ৫২ মণ। কিন্ত গত ১০ দি‌নে গরু‌টির অা‌রো ২ মন ওজন বে‌ড়ে‌ছে। বর্তমা‌নে গরু‌টির ওজন ৫৫ ম‌নের কাছাকা‌ছি। রাজা বাবুর পালন কারী খাইরুল ইসলাম খান্নু জানায়, প্রতিদিন রাজা বাবুর জন্য তার খরচ প্রায় ২ হাজার টাকা। খাবারের মেন্যুতে থাকে কলা, মাল্টা, কমলালেবু, চিড়া, বেলের শরবত ইত্যাদি। দুই বছর আগে সাভার উপজেলার বারাহিরচর এলাকার কৃষক কুদ্দুস মুন্সীর কাছ থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা দিয়ে ১৮ মণ ওজনের এই হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুটি কে‌নেন সে। এক বছর লালন পালনের পর গত কোরবানির ঈদের সময় গরুটির ওজন দাঁড়ায় ৩৯ মণে। ক্রেতারা গরুটির দাম করেছিলেন ১৪ লাখ ৫০ হাজার টাকা। একটু বেশি দামে বিক্রি করার আশায় গতবার গরুটি বিক্রি করতে পারিনি। এবার গরুটির ওজন বেড়ে হয়েছে প্রায় ৫৫ মণ। এবার এর দাম হাঁকাচ্ছি ২৫ লাখ টাকা। গরু‌টি বি‌ক্রি নি‌য়ে বড়ই চিন্তায় র‌য়ে‌ছি। ভাল দাম পে‌লে এ গরু‌টির সা‌থে অাম‌ার বা‌ড়ির ২ লক্ষ টাকা দা‌মের অা‌রেক‌টি ষাড় উপহার দি‌বো। খাইরুল ইসলাম খান্নুর স্ত্রী পরিষ্কার বেগম জানায়, বিশাল আকারের এই ষাঁড়ের পরিচর্যা করা খুবই কঠিন। দিনে কমপক্ষে ১৫ থেকে ২০ বার গোসল করাতে হয়। সারা দিন ৫টি বৈদ্যুতিক পাখা চালাতে হয়। কারেন্ট না থাকলে হাতপাখা দিয়ে বাতাস করতে হয়। সারা দিনই চলে গরুর যত্ন। তাদের বা‌ড়ি‌তে আরও ৭টি গরু আছে সেগুলোর যত্ন নেওয়াই দায়। এবার যেন বাড়ি থেকেই গরুটি ন্যায্যমূল্যে বিক্রি করতে পারি সেটাই আশা কর‌ছি। খাইরুল ইসলামের মেয়ে ইতি আক্তার জানায়, আমি এসএসসি পাস করার পর ২০১৭ সালে সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্র থেকে গবাদিপশু, হাস মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক ৩ মাসব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করি। আমি এখন খামারের গরুর সার্বিক দেখাশোনা করি। গরুটি দেখতেও রাজার মতো, খায়ও রাজার মতো। এ কারণে আমি গরুটির নাম রেখেছি রাজা বাবু। অামরা দুই বছর আগে কোরবানির ঈদে ৩০ মণ ওজনের গরু লক্ষ্মী সোনা রাজধানীর গুলশানে ১০ লাখ টাকায় বিক্রি করে ছিলাম। মা‌নিকগ‌ঞ্জের দৌলতপুর উপ‌জেলার চর মিরপুর গ্রামের মো: অা‌মিনুর রহমান ও ক‌লিম উদ্দিন এসে‌ছে রাজা বাবু‌কে দেখ‌তে। তারা জানায়, তা‌দে‌র এলাকার লোকজ‌নের মু‌খে গরু‌টির গল্প শু‌নে এতো বড় গরু তাই দেখ‌তে এসে‌ছে তারা। এত বড় গরু কখনোই দেখেনি তারা। সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ‌মো: খোর‌শেদ অালম জানায়, গরু‌টি সম্পূর্ণ দেশীয় ভা‌বে পালন করা হ‌য়ে‌ছে। অামরা সার্বক্ষ‌নিক ষাঁড় রাজা বাবুর বিষ‌য়ে খোজ খবর রাখ‌ছি। খান্নু মিয়া গতবার কা‌ক্ষিত মূল্য পায়‌নি ব‌লে তার ষাঁড় রাজা বাবুকে বিক্রি ক‌রে‌নি। আমার জানামতে এটিই বর্তমানে দেশে আকার ও ওজনে সবচেয়ে বড় গরু।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here