সাগর-রুনি হ,ত্যা মামলার প্রতিবেদন আগামী ২ এপ্রিল

0
206

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে আগামী ২ এপ্রিল দিন ঠিক
করেছেন আদালত। এ নিয়ে তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১০৬ বারের মতো পিছিয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্যছিল। শেরেবাংলা নগর থানার আদালতের
সাধারণ নিবন্ধন (জিআর) শাখার উপপরিচালক (এসআই) আলমগীর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক প্রতিবেদন
দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করে।
২০১২ সালে র ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলি ভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক
মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা
মামলা করেন।

Advertisement

প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপপরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এই হত্যা
মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে
রহস্য উদঘা টনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের
কাছে হস্তান্তর করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here