সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে সাত দফা দাবি

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 48086

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (48086, 'post_views_count', '0')

0

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে সাত দফা দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। রোববার (৯ ফেব্রুয়ারি) এসব দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে স্মারকলিপি দিয়েছেন ডিইউজে নেতারা।

Advertisement

স্মারকলিপিতে বলা হয়, ঢাকার সিটি করপোরেশনের নির্বাচনের দিন এবং আগে ও পরে বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। একই সময়ে পুলিশ সদস্যদের কেউ কেউ পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের উদ্দেশ্যমূলকভাবে মামলা দায়েরসহ নানাভাবে হয়রানি ও নির্যাতন করেছেন।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও আশু বিচার নিশ্চিত করার দাবি জানানো হয় স্মারকলিপিতে।

দাবিগুলো হলো- নির্বাচনের দিন ও আগে-পরে যে সাংবাদিকরা হামলা ও হয়রানি-নির্যাতনের শিকার হয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি; রাষ্ট্রকে দায়িত্বপালনের সময় আহত সাংবাদিকদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দায়িত্ব গ্রহণ; পেশাগত দায়িত্বপালনের সময় যেসব সাংবাদিক মামলার শিকার হয়েছেন অবিলম্বে তাদের মামলা বিনাশর্তে প্রত্যাহার করতে হবে।

সাংবাদিকদের পুলিশি হয়রানি ও নির্যাতন বন্ধ করতে পুলিশ সদস্যদের আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন এবং প্রয়োজনে পুলিশ ও সাংবাদিক নেতৃত্বের সমন্বয়ে একটি কমিটি গঠন করা যেতে পারে বলে মনে করে ডিইউজে।

এছাড়াও অবিলম্বে সাগর-রুনি হত্যাকাণ্ডসহ বিগত সময়ে সাংবাদিক হত্যাকারীদের বিচার অবিলম্বে শেষ করা, সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আকতার হোসেন, নির্বাহী সদস্য জাহিদা পারভেজ ছন্দাসহ নেতারা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here