গলাচিপায় সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

0
483

গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার দুপুর ১২ টায় গলাচিপা থানা কমপ্লেক্সের সামনের সড়কে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গলাচিপা প্রেসক্লাব সভাপতি মো. খালিদ হোসেন মিল্টনসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন। এ সময় সিনিয়র সাংবাদিক জনকন্ঠের ষ্টাফ রিপোর্টার শংকর লাল দাস, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোহনা টিভি জেলা প্রতিনিধি সোহাগ রহমান, সমকাল পত্রিকা প্রতিনিধি কাওসার আহম্মেদ, নয়া দিগন্ত প্রতিনিধি মো. হারুন অর রশিদ, আনন্দ টিভি প্রতিনিধি সায়েম আহমেদ সোহেল, বাংলাদেশ সময় প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃমাজহারুল ইসলাম মলি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।বক্তারা রোববারের ভিতরে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here