সাংবাদিক রেজাউল হক ফারুক সড়ক দুর্ঘটনায় নিহত

0
797

নিজস্ব প্রতিবেদক: ০৯ মে ২০২০ খ্রিঃ (শনিবার) দুপুর আনুমানিক ০১টা ১৫ মিনিটের সময় চট্টগ্রাম নগরীর  ডবলমুরিং থানাধীন ঈদগাহ কাঁচা রাস্তার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মোঃ রেজাউল হক ফারুক ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) রেজাউল হক ফারুক এর মৃত্যুতে জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকা ও দ্বীপ টিভি (আইপি চ্যানেল) এবং ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন(এফবিজেও)’র পরিবারবর্গের পক্ষ থেকে গভীরভাবে শোকাহত এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। পারিবারিক সূত্রমতে জানা যায়- নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আওতাধীন দক্ষিন সালীপুর ৩নং ওয়ার্ড, হাজী মুসা মিয়ার বাড়ির মরহুম মোঃ মমিনুল হকের বড় ছেলে।

Advertisement

বর্তমানে- সে চট্টগ্রাম পাহাড়তলী থানার আওতাধীন সাগরিকা পাঠান পাড়া নাসিরের ভাড়া ঘরে পরিবারবর্গ নিয়ে বসবাস করেন বলে তাহার ছোটভাই শেখ মোঃ মজিবুর রহমান (তারেক) দ্বীপ টিভি’কে জানান। সে আরো জানান- আমার ভাই বর্তমানে দৈনিক ইনফো বাংলা’তে রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here