সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নসহ ১৪ দফার বাস্তবায়ন চাই : এসএম মোরশেদ, চেয়ারম্যান, এফবিজেও

0
1104

স্টাফ রিপোর্টারঃ রোববার ১৫ জুলাই নানা আয়োজনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ৬বছর পূর্তি উৎসব উদযাপতি হয়েছে। র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা, বৃক্ষরোপন, সংবাদ লিখন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে রোববার দুপুর ১২টায় সংগঠনের পুরানাপল্টন্থ কেন্দ্রীয় কার্যালয়ে সহ-সভাপতি শামসুল আলম নিক্সনের সভাপতিত্বে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের (এফবিজেও) চেয়ারম্যান এসএম মোরশেদ।

Advertisement

 

এসময় তিনি বলেন, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নসহ ১৪ দফার বাস্তবায়ন চাই। কারন সাংবাদিকরা প্রতিনিয়তই তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় নির্যাতনের স্বীকার হচ্ছে। মিথ্যা মামলার আসামী হয়ে মানবেতর জীবন যাপন করছে। তাদেরকে খুন করা হচ্ছে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হওয়া সত্ত্বেও তাদেরকে দেয়া হচ্ছে না কোন রাষ্ট্রীয় সুবিধা। এসবের প্রতিকারে আইন প্রনয়ন একান্ত জরুরী।
প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। বক্তব্য রাখেন বিএমএসএফ’র প্রধান নির্বাচন কমিশনার এ্যাড: কাওসার হোসাইন, নির্বাচন কমিশন সদস্য কলিম এম জায়েদী ও মোমিন মেহেদী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য শহীদুল ইসলাম, জালাল উদ্দিন জুয়েল, বিশাল রহমান, উজ্জল ভুইয়া, উপ-প্রচার সম্পাদক এসএম জীবন, বেলায়েত হোসেন, মিরপুর বিএমএসএফ’র আহবায়ক শহীদুল ইসলাম প্রমূখ।
সভায় নেতৃবৃন্দ সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নসহ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি মেনে নিতে সরকার এবং সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহবান জানানো হয়।
এদিকে দিবসটি উপলক্ষে ঝালকাঠি, শরীয়তপুর, দিনাজপুর, নরসিংদি, ফেনী, কুড়িগ্রাম, রংপুর, উলিপুর,রাজাপুর,নলছিটি,কাঠালিয়া,ত্রিশাল,সোনাগাজী,কমলনগর,পাইকগাছা,বাকেরগঞ্জ, নোয়াখালী, মাদারীপুর, কালকিনি, সোনাগাজী, বরগুনা, গাইবান্ধা, লালমনিরহাট, সাভার,গাজীপুর, রাজশাহী, নওগাঁসহ বিভিন্ন জেলা উপজেলায় বিএমএসএফ’র প্রতিষ্ঠা বার্ষিকি উৎসব উদযাপিত হওয়ার খবর পাওয়া গেছে।
সাংবাদিকদের প্রাণের সংগঠন বিএমএসএফ’র জন্মদিনে দেশের সাংবাদিকরা স্বতস্ফুর্ত অংশগ্রহন করেন। অনুষ্ঠানগুলোতে সংসদ সদস্য, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজ প্রতিনিধিরাও অংশ নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ জুলাই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম প্রতিষ্ঠা লাভ করে। সংগঠনটি প্রতিষ্ঠার পর দেশের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও নিরাপত্তার লক্ষ্যে ১৪ দফা দাবি ঘোষণা করে দেশব্যাপী কার্যক্রম শুরু করে। বর্তমানে দেশে ও দেশের বাইরে ১শ ৬০টি শাখা কমিটি রয়েছে। কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের মাঝে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে অধিকার আদায়ে কাজ করছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here