সংবাদ বিজ্ঞপ্তি ॥ দৈনিক প্রিয় চট্টগ্রাম পত্রিকার ষ্টাফ রিপোর্টার গিয়াস উদ্দিন এর সহধর্মীনি স্কুল শিক্ষিকা সাকেরা বেগম এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন দৈনিক প্রিয় চট্টগ্রাম পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃ আমান উল্লাহ। তিনি বিবৃতিতে বলেন, সাকেরা বেগম এর অকাল মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, গত ২২ মার্চ বুধবার সকাল ৯টায় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে নগরীর বাসা থেকে বের হয়ে চট্টগ্রাম শাহ আমানত সেতু এলাকায় বাসের জন্য অপেক্ষারত অবস্থায় ঘাতক বাসের ধাক্কায় ঘটনাস্থলেই সাকেরা বেগম প্রাণ হারান।
