সাংবাদিক আলী আশরাফের চিকিৎসার জন্য জেলা প্রশাসনের ৫০ হাজার টাকা অনুদান

0
1232

স্টাফ রিপোর্টার: রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফের সুচিকিৎসার জন্য রংপুর জেলা প্রশাসন মঙ্গলবার বিকেলে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে।
জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের পক্ষে উক্ত অনুদানের অর্থ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন মিয়া তার অফিস কক্ষে রংপুর প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরূল আলম দুলু’র নিকট হস্তান্তর করেন। এসময় রংপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান এবং জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন মিয়া’র মাধ্যমে রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফের দ্রুত আরোগ্য কামনা করেন। আর্থিক অনুদান প্রদানর জন্য রংপুর প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরূল আলম দুলু রংপুরের জেলা প্রশাসনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here