সাংবাদিক আমান ও নিলুর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ

1
1134

স্টাফ রিপোর্টার: “মাদক মামলার আসামী মাদক বিরোধী সংগঠনের মহাসচিব” শিরোনামে বিভিন্ন গনমাধ্যমে সাংবাদিক আমান ও নিলুর বিরুদ্ধে যে সংবাদটি প্রকাশ করেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদিত। এতে দেশের প্রধানমন্ত্রী সহ অন্যান্য সুনামধন্য ব্যক্তি বর্গের নাম ব্যাঙ্গ করে ও দৈনিক আলোর জগত/ দৈনিক নতুন দিন পত্রিকার নাম উল্লেখ করে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। একটি কুচক্রি মহলের প্ররোচনায় তাদের পরিবারকে জড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপূর্ণ করা এবং কর্মরত পত্রিকার সুনাম ক্ষুন্ন করার জন্য এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

Advertisement

এব্যাপারে সাংবাদিক শিমুলী ইসলাম নীলু বলেন, দীর্ঘদিন যাবত সুনামের সাথে দৈনিক নতুন দিন পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছি এবং আমার স্বামী এইচ এম আমিনুল ইসলাম আমান সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন যাবত দৈনিক আলোর জগত পত্রিকার প্রধান প্রতিবেদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। একজন সাংবাদিক তার ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে আমাকে ফোন করে টাকা দাবী করে। আমি তাকে টাকা দিতে অস্বীকার করায় সে আমার ও আমার স্বামীর বিরুদ্ধে এধরনের মিথ্যা তথ্য দিয়ে উক্ত সংবাদটি প্রকাশ করে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here