ফিরোজ খাঁন, নোয়াখালী জেলা প্রতিনিধি: চৌমুহনী নূরুল হক গনমিলনায়তনে আনন্দ টিভির প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস। আনন্দ টিভির নোয়াখালী প্রতিনিধি মোঃ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক তন্ময় দাস বলেন সাংবাদিক রা আমার তৃতীয় নয়ন,কেননা আমি যাহা দেখতে পাইনা,তাদের প্রতিবেদনের মাধ্যমে আমি তা দেখার সুযোগ পাই।সাংবাদিক সমাজ আমাকে আমন্ত্রন করলে শত ব্যস্ততার মাঝে ও তাদের অনুষ্ঠানে ছুটে আসি।
সু- শাসন, উন্নয়ন,গনতন্ত্র প্রতিষ্ঠায় গনমাধ্যম কর্মীরাই গুরুত্বপূর্ণ অবদান রাখে।তাই আনন্দ টিভির বর্ষপূর্তি সভায় আসতে পেরে নিজেকে ধন্য মনে করি।আনন্দ টিভির এক বছর হলে ও মনেহয় বহুবছর থেকে এ টিভির সম্প্রসার চলছে।আমি এর ভবিষ্যত সফলতা কামনা করছি।এই সময় আরো আলোচনা করেন বেগমগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার,সহ কারী কমিশনার ভূমি মোস্তফা জাবেদ কাউছার, বেগমগঞ্জ মডেল থানা ওসি তদন্ত নুরুল আলম,মাই টিভির প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিঠু,বিজয় টিভির প্রতিনিধি মোজাম্মেল হোসেন কামাল,ছাড়া ও এ এস এম রিজোয়ান সভাপতি নোয়াখালী আঞ্চলিক প্রেসক্লাব ,শাহাদাত হোসেন ফিরোজ খাঁন সাধারণ সম্পাদক জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নোয়াখালী ,তাজুল ইসলাম মানিক সভাপতি নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম, চৌমুহনী পুলিশ ফাঁড়ি ইনর্চাজ মোঃ দুলাল মিঞা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

