সাংবাদিকদের চাষাবাদ দেখার দায়িত্ব পেলেন শাইখ সিরাজ

0
172

অনাবাদী জমি চাষের আওতায় আনতে সাংবাদিকদেরও ফসল উৎপাদনে মনযোগী হওয়ার তাগিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখে হাসিনা।

Advertisement

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর জার্মান সফর বিষয়ে জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে চ্যানেল আই’র পরিচালক (বার্তা) শাইখ সিরাজ প্রধানমন্ত্রীর কাছে কৃষি যন্ত্রপাতি আরো সহজলভ্য করার বিষয়ে জানতে চান।

এ সময় শেখ হাসিনা কৃষির আধুনিকায়নে তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। একই সঙ্গে তিনি অনাবাদী জমি চাষের আওতায় আনার জোর তাগিদ দেন। সবাইকে নিজ নিজ জায়গা-জমিতে আবাদ করার আহ্বান করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সম্বোধন করে তিনি বলেন, আপনাদের সবারই তো জমি আছে। চাষ করেন না কেনো? কে কে ফসল উৎপাদন করেন, জানতে চাই। শাইখ সিরাজ সাহেব, আপনি বিষয়টা দেখবেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here