সরানো হলো স্বাস্থ্য সচিব আসাদুলকে, নতুন সচিব মান্নান

0
684

গত কয়েক দিন ধরে গুঞ্জনের পর করোনাভাইরাস সংকটের এই সময়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ আসাদুল ইসলামকে পরিকল্পনা বিভাগে বদলি করেছে সরকার। বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। একই আদেশে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মোহাম্মদ আব্দুল মান্নানকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব করা হয়েছে। আব্দুল মান্নান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক আলাউদ্দিন আহমেদের একান্ত সচিবের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ছিলেন।

Advertisement

স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিবের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদীতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন শেষে বিসিএস অষ্টম ব্যাচে জনপ্রশাসনানে চাকরি নেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here