সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে রেস্তোঁরা পরিচালনার নির্দেশ

0
454

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এর প্রাদুর্ভাব এবং রেস্তোঁরা শিল্পের সাথে জড়িত জেলা রেস্তোঁরা মালিক সমিতির করনীয় নির্ধারণে ১৩ জানুয়ারী বিকাল ৪টায় বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি, কক্সবাজার জেলার ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ডালিমের সঞ্চলনায় জরুরী সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল এর রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।সভায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে রেস্তোঁরা পরিচালনার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি, কক্সবাজার জেলা নেতৃবৃন্দরা।

Advertisement

সভায় নেতৃবৃন্দরা- প্রত্যেক রেস্তোঁরায় আগত সম্মানিত অতিথিদের শতভাগ টিকাকার্ড নিশ্চিত করে রেস্তোঁরা সমূহে প্রবেশ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ও স্টাফদের এবং মালিকদের শতভাগ কার্ড নিশ্চিতের আহবান জানান।

উক্ত সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার  সহ-সভাপতি কামরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রফিকুল কাদের, সহ সভাপতি মোঃ আবু বাকের সিদ্দিক, যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জামাল হোসাইন, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, ক্রীড়া সম্পাদক মোঃ মাহাবুব আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ জামাল হোসেন, সমাজ কল্যান সম্পাদক মোঃ শফি প্রমুখ নেতৃবৃন্দ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here