সরকারের কূটনৈতিক সাফল্য বলে মনে করি এই সফরকে

0
583

সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিকাল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত আছেন। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে শেখ হাসিনা বলেন, এই সফরকে আমার সরকারের কূটনৈতিক সাফল্য বলে মনে করি।

Advertisement

তিনি বলেন, কমনওয়েলথ সম্মেলনে দু’টি গুরুত্বপূর্ণ রেজুলেশন হয়েছে, সেখানে রোহিঙ্গা সমস্যা সমাধানে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং প্রত্যাবর্তনের বিষয়ে ‍গুরুত্বারোপ করা হয়েছে। সফরে অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসাও বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে পেয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়া অস্ট্রেলিয়ায় গ্লোবাল সামিট অন উইমেনে প্রাপ্ত উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড দেশের জনগণের প্রতি উৎসর্গ করেন বঙ্গবন্ধু কন্যা। সফরে নরেন্দ্র মোদি, জাস্টিন ট্রুডোসহ বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠকের বিষয় উল্লেখ করেন শেখ হাসিনা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here