সরকারের অধিকার নেই খালেদা জিয়াকে মুক্তি দেয়ার : কাদের

0
3510

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার অধিকার সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অপরাধ অনুযায়ী উনাকে (খালেদা জিয়া) সাজা দিয়েছে আদালত। এখানে সরকারের কোনো কিছু করার নেই। তবে খালেদা জিয়া জেলে বসে গৃহ পরিচারিকা পেয়েছেন, ব্যক্তিগত চিকিৎসক পেয়েছেন, এটি কিন্তু বিরল সুযোগ।

Advertisement

শনিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ১নং ওয়ার্ড বড়রাজাপুর গ্রামে নিজ বাড়িতে তার মা মরহুম ফজিলাতুন্নেসার চেহলাম অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কাদের বলেন, বিএনপির চেয়ারর্পাসন খালেদা জিয়াকে সু-চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে। চিকিৎসকরা পরামর্শ দিলে জেল কোড অনুযায়ী ওনাকে বিদেশ পাঠানো হবে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী জেল কোড মেনে খালেদা জিয়ার চিকিৎসা সেবা দেয়া হবে। অসুস্থতার ধরণ দেখে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। এতে সরকারের কোনো হাত নেই। তার সুচিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় সবকিছু করা হবে। কাদের আরো বলেন, বিএনপিকে নির্বাচনে টেনে আনার কিছু নেই, এটা তাদের অধিকার। নির্বাচনে আসবে কি আসবে না এটা তাদের সিদ্ধান্ত, তাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কোনো শর্ত মেনে নেয়ার সুযোগ নেই। সংবিধানে সবকিছু উল্লেখ আছে। সংবিধানই পথ দেখাবে নির্বাচন কিভাবে হবে। বিএনপি ৫ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ না করে ভুল করেছে। এবারও বিএনপির নির্বাচনে আসবে কি আসবেনা এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। এতে আওয়ামী লীগ কিংবা সরকারের দয়ার উপর কোনো কিছু নির্ভর করে না। এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, সেনবাগের এমপি মোরশেদ আলম, হাতিয়ার এমপি আয়েশা আলী, সাবেক এমপি মোহাম্মদ আলী, নোয়াখালীর জেলা প্রশাসক মাহবুবুল আলম তালুকদার ও জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খাঁন সোহেল, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধ খিজির হায়াত খাঁন, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, ভাইস চেয়ারম্যান আজমপাশা চৌধুরী রুমেল, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here