সরকারী কর্মকর্তার গাড়ি থেকে ১ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার

0
698

সাতক্ষীরা শহরের সীমান্ত আবাসিক হোটেলের সামনে থেকে সরকারী কর্মকর্তার পতাকা লাগানো একটি বিলাশবহুল পাজেরো গাড়ি হতে ১ হাজার বোতল ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে র‌্যাব।

Advertisement

 

রোববার দুপুরে আটকের এ ঘটনা ঘটে। আটককৃতের নাম আক্কাজ আলী। সে ধামরাই উপজেলার সোমবাগ গ্রামের হারুনার রশিদের ছেলে বলে জানিয়েছেন র‌্যাব ৬ এর ক্রাইম প্রিভেনশন কম্পানি ১ সাতক্ষীরার কমান্ডার লেঃ এম মাহামুদুর রহমান মোল্লা। র‌্যাব ৬ এর ক্রাইম প্রিভেনশন কম্পানি ১ সাতক্ষীরার কমান্ডার লেঃ এম মাহামুদুর রহমান মোল্লা বলেন, ভারত থেকে চোরাই পথে বিপুল সংখ্যক ফেনসিডিলের একটি চালান ঢাকায় পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের সীমান্ত আবাসিক এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি টিম। এ সময় সরকারি কর্মকর্তাদের ব্যবহৃত পতাকা লাগানো বিলাশবহুল পাজেরু (ঢাকা মেট্রো- ঘ ১১-১৬২৪) গাড়ির ভেতরে লুুকায়িত পাঁচটি বস্তা হতে ১ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here