সরকারকে এখন আর সুযোগ দেয়া হবে নাঃ আমির খসরু

0
559

অপরাধ বিচিত্রাঃ এনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাধা দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনের ফসল ঘরে তুলতে চায়। তবে এবার সরকারকে সেই সুযোগ দেয়া হবে না। সরকার যদি ৫ জানুয়ারী মার্কা নির্বাচন করে ক্ষমতায় থাকতে চায়, তবে তাদের বড় ধরনের মূল্য দিয়ে বিদায় হতে হবে। তারা আর কখনোই ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যেতে হবে। তাদের পরিণতি হবে ভয়াবহ। আমরা চাই না সেভাবে আপনারা বিদায় হোন। আপনারা রাজনীতিতে থাকুন। এজন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন দিন।

Advertisement

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সব মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক নাগরিক সমাবেশে আমির খসরু এ কথা বলেন। এ সমাবেশের আয়োজন করে ‘স্বাধীনতা অধিকার আন্দোলন। ড. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এবিএম মোশারফ হোসেন, জাহানারা সিদ্দিকী, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

আমির খসরু বলেন, দেশে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলছে। অর্থাৎ শাসক যেটা বলছে সেটাই আইন। শাসক তার ইচ্ছেমতো,সুবিধামতো, আইন তৈরি করছে এবং প্রয়োগও করছে। এই অনির্বাচিত সরকার তাদের নিজেদের আইন প্রয়োগ করার জন্য সংবিধান পরিবর্তন করেছে। বিভিন্ন আইন করেছে অনির্বাচিত সংসদের মাধ্যমে। এবং প্রতিনিয়ত দেশ বিরোধী আইনগুলো জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। আমি বলবো এটা সরকারের একটি প্রকল্প।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here